শাহরুখ খানের আসন্ন ছবি “কিং” থেকে ২৫ নভেম্বর প্রকাশের কথা নতুন গান ‘ড্যাডি কুল’। গানটিতে শাহরুখ খানের সঙ্গে থাকছেন করিনা কাপুর। ছবিকে ঘিরে অনুরাগীদের উত্তেজনা তুঙ্গে।
গিয়াস মল্লিক,মানুষের মতামত:বলিউডের বাদশা শাহরুখ খানকে ঘিরে ফের বাড়ছে অনুরাগীদের উন্মাদনা। তাঁর আসন্ন ছবি “কিং” থেকে নতুন গান ‘ড্যাডি কুল’ প্রকাশের কথা সামনে এসেছে।২৫ নভেম্বর গানটি প্রকাশ্যে আনার কথা,যেখানে শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে করিনা কাপুরকেও। নতুন গান ঘিরে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে চর্চা। ছবির নতুন ঝলক এবং দুই তারকার উপস্থিতি দর্শকদের মধ্যে বাড়িয়েছে প্রত্যাশা।
অন্যদিকে,সম্প্রতি গ্লোবাল পিস অনার্স অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শাহরুখ খান হিংসার বিরুদ্ধে সরব হয়েছেন বলেও খবর। তাঁর বক্তব্যে উঠে এসেছে সংঘাতের বদলে আলোচনা ও শান্তির গুরুত্ব। বিনোদন জগতের তারকা হয়েও সামাজিক বার্তা দেওয়ার ক্ষেত্রে শাহরুখের এই উদ্যোগ নতুন করে নজর কেড়েছে।
“কিং” ছবির গান ও শাহরুখের বক্তব্য—দুই বিষয়েই এখন অনুরাগীদের আগ্রহ তুঙ্গে।
