রবিবার, নভেম্বর 22, 2026
02:21:50 | কলকাতা
সর্বশেষ সংবাদ

কোলাঘাটে গড়করি-শুভেন্দুর সভা, হেলিপ্যাড থেকে পার্কিং—সব প্রস্তুতি খতিয়ে দেখল প্রশাসন

২৬ নভেম্বর পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে আসছেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ঘিরে প্রস্তুতি খতিয়ে দেখলেন মন্ত্রী ও প্রশাসনিক আধিকারিকেরা।

রাজকুমার বেরা,মানুষের মতামত:আগামী ২৬ নভেম্বর পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে আসছেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি ও রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁদের উপস্থিতিতে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনের কর্মসূচি রয়েছে।

এই কর্মসূচিকে ঘিরে প্রস্তুতি শুরু হয়েছে জোরকদমে। শনিবার বিকেলে কোলাঘাটে প্রস্তাবিত সভাস্থল, অস্থায়ী হেলিপ্যাড এবং গাড়ি পার্কিংয়ের জায়গা পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি বামদেব গুছাইত, জেলাশাসক নিরঞ্জন কুমার, পুলিশ সুপার অংশুমান সাহা-সহ প্রশাসনের একাধিক আধিকারিক।

পরিদর্শনের সময় নিরাপত্তা ব্যবস্থা, যান চলাচল নিয়ন্ত্রণ এবং সভাস্থলের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রশাসনিক তৎপরতা দেখে স্পষ্ট,২৬ নভেম্বরের কর্মসূচিকে সফল করতে এখন থেকেই প্রস্তুতি শুরু হয়েছে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন