শনিবার, নভেম্বর 21, 2026
02:12:06 | কলকাতা
সর্বশেষ সংবাদ

গঙ্গাসাগর থেকে নন্দীগ্রাম—বাংলার রেল প্রকল্প নিয়ে বড় বার্তা শুভেন্দুর

গঙ্গাসাগর পর্যন্ত রেলপথ তৈরির পরিকল্পনা করছে কেন্দ্র ও রাজ্য। প্রকল্পে প্রায় ৪০০০ কোটি টাকা খরচ হতে পারে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিল্লিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকে হিলি,নন্দীগ্রাম ও দেশপ্রাণ রেল প্রকল্প নিয়েও আলোচনা।

সার্থক দাশগুপ্ত,মানুষের মতামত:গঙ্গাসাগর পর্যন্ত রেল যোগাযোগ চালুর পরিকল্পনা করছে কেন্দ্র ও রাজ্য সরকার। এই প্রকল্পে প্রায় ৪০০০ কোটি টাকা খরচ হতে পারে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার দিল্লিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকের পর তিনি জানান, গঙ্গাসাগর পর্যন্ত রেলপথের প্রাথমিক পরিকল্পনা ও ম্যাপ তৈরি হয়েছে। এবার ডিপিআর ও সমীক্ষার কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হবে।

এদিন হিলি, নন্দীগ্রাম ও দেশপ্রাণের আটকে থাকা রেল প্রকল্প নিয়েও আলোচনা হয়। জমির সমস্যা মিটেছে বলে দাবি করে আগামী মার্চের মধ্যে কাজ শেষ করে ট্রেন চালুর অনুরোধ জানান মুখ্যমন্ত্রী। বাংলার ১৯টি রেল প্রকল্প নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

চিংড়িঘাটা মেট্রোর উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে করার ইচ্ছাও প্রকাশ করেন শুভেন্দু। তাঁর দাবি, আটকে থাকা কাজ ১৭ দিনে সম্পূর্ণ করেছে বর্তমান সরকার।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন