শনিবার, নভেম্বর 21, 2026
02:12:09 | কলকাতা
সর্বশেষ সংবাদ

সিভিল ডিফেন্স ভলান্টিয়ারদের মজুরি বৃদ্ধি,১ অক্টোবর থেকেই কার্যকর নতুন হার

পশ্চিমবঙ্গের সিভিল ডিফেন্স ভলান্টিয়ারদের দৈনিক মজুরি ৭৫৮ টাকা থেকে বাড়িয়ে ৮২৫ টাকা করা হয়েছে।১ অক্টোবর ২০২৬ থেকে নতুন মজুরি কার্যকর করার নির্দেশ জারি করেছে রাজ্য সরকার।

দিলীপ চট্টোপাধ্যায়, মানুষের মতামত: পশ্চিমবঙ্গের সিভিল ডিফেন্স ভলান্টিয়ারদের জন্য সুখবর।তাঁদের দৈনিক মজুরি বৃদ্ধির অনুমোদন দিল রাজ্য সরকার।অর্থ দফতরের সম্মতিক্রমে দৈনিক মজুরি ৭৫৮ টাকা থেকে বাড়িয়ে ৮২৫ টাকা করা হয়েছে।ফলে প্রতিদিন ৬৭ টাকা বেশি পাবেন সিভিল ডিফেন্স ভলান্টিয়াররা।মাসের হিসাবে এই বৃদ্ধি প্রায় ২ হাজার টাকা।

রাজ্য বিপর্যয় মোকাবিলা ও অসামরিক নিরাপত্তা দফতরের পক্ষ থেকে এই মজুরি বৃদ্ধির বিষয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশ অনুযায়ী, ১ অক্টোবর, ২০২৬ থেকে নতুন মজুরির হার কার্যকর হবে।এই সিদ্ধান্তে রাজ্যের সিভিল ডিফেন্স ভলান্টিয়ারদের আর্থিক ক্ষেত্রে কিছুটা স্বস্তি আসবে বলে মনে করা হচ্ছে। বিভিন্ন বিপর্যয় মোকাবিলা, উদ্ধারকাজ এবং জরুরি পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সিভিল ডিফেন্স ভলান্টিয়াররা।

মজুরি বৃদ্ধির বিষয়ে অর্থ দফতরের অনুমোদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিভিল ডিফেন্সের অধিকর্তার দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের এই সিদ্ধান্তে সিভিল ডিফেন্স ভলান্টিয়ারদের মধ্যে খুশির আবহ তৈরি হয়েছে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন