ঘূর্ণিঝড় ‘আকভান’-র সম্ভাব্য প্রভাব মোকাবিলায় নবান্নে জরুরি বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যসচিব ও সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করে সাধারণ মানুষের নিরাপত্তা, ত্রাণ ও উদ্ধারকাজে প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশ।
সার্থক দাশগুপ্ত,মানুষের মতামত:ঘূর্ণিঝড় ‘আকভান’-র সম্ভাব্য প্রভাব মোকাবিলায় আগাম প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। পরিস্থিতি পর্যালোচনা করতে আজ নবান্নে মুখ্যসচিব-সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং সম্ভাব্য প্রভাবিত জেলার প্রশাসনিক কর্তাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী।
বৈঠকে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি, সাধারণ মানুষের নিরাপত্তা, ত্রাণ ও উদ্ধারকাজের ব্যবস্থা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের পরিস্থিতির উপর সর্বক্ষণ নজর রাখা হচ্ছে। সম্ভাব্য বিপর্যয় মোকাবিলায় প্রশাসনকে সর্বতোভাবে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সাধারণ মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা করাই রাজ্য সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। যে কোনও জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সমস্ত দপ্তরকে সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্যোগের আশঙ্কায় আগাম সতর্কতামূলক পদক্ষেপের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে প্রশাসন।
