বুধবার, নভেম্বর 18, 2026
00:16:08 | কলকাতা
সর্বশেষ সংবাদ

ইউক্রেন থেকে মধ্যপ্রাচ্য, পারমাণবিক অস্ত্র থেকে বিশ্ব অর্থনীতি! ট্রাম্প-পুতিন-শি বৈঠকে কী হতে চলেছে?

১৯ নভেম্বর চিনের শেনঝেনে এপেক সম্মেলনের পার্শ্ববৈঠকে মুখোমুখি হতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ, ইরান যুদ্ধ ও বিশ্বশান্তি নিয়ে কী আলোচনা হতে পারে, সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।

বিট্টু রায় চৌধুরী,মানুষের মতামত:আন্তর্জাতিক কূটনীতির ইতিহাসে এক বিরল ও অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী হতে চলেছে বিশ্ব। আগামী ১৯শে নভেম্বর চীনের প্রযুক্তি শহর শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন শীর্ষ সম্মেলনের পাশাপাশি এক ঐতিহাসিক ত্রিপাক্ষিক বৈঠকে বসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প,রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। হোয়াইট হাউস এবং ক্রেমলিন—উভয় পক্ষ থেকেই এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করার পর থেকেই গোটা পৃথিবী জুড়ে শুরু হয়েছে প্রবল কৌতূহল ও চর্চা। এই তিন পরাশক্তির রাষ্ট্রপ্রধানদের মুখোমুখি আলোচনা থেকে শেষ পর্যন্ত কী নির্যাস বেরিয়ে আসে,এখন সেদিকেই অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব।

বর্তমানে বিশ্বজুড়ে এক গভীর অস্থিরতা বিরাজ করছে।একদিকে দীর্ঘায়িত রুশ-ইউক্রেন যুদ্ধ এবং অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে তৈরি হওয়া ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতির ভিত নাড়িয়ে দিয়েছে। যুদ্ধের জেরে বিশ্বজুড়ে তেলের বাজারে চরম অস্থিরতা দেখা দিয়েছে; অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১১৭ ডলারের কাছাকাছি পৌঁছে যাওয়ায় স্বাভাবিক অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনে।উন্নত থেকে উন্নয়নশীল—প্রায় প্রতিটি দেশেই আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি, ক্রমবর্ধমান বেকারত্ব এবং ব্যাপক কর্মছাঁটাইয়ের জেরে জনজীবন বিপর্যস্ত।

যুদ্ধ ও অর্থনৈতিক মন্দার পাশাপাশি বিশ্ববাসীর সামনে আর এক ভয়াবহ বিপদ হয়ে দাঁড়িয়েছে জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন।বিশ্বজুড়ে পরিবেশগত ভারসাম্য নষ্ট হওয়ায় বিভিন্ন আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন প্রতিনিয়ত উদ্বেগ প্রকাশ করে চলেছে।প্রাকৃতিক বিপর্যয় ও উষ্ণায়নের এই ক্রমবর্ধমান সংকট মোকাবিলায় বৃহৎ শক্তিগুলির যৌথ উদ্যোগ এখন সময়ের দাবি।

কূটনৈতিক মহলের মতে, শেনজেনের এই বৈঠকে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়েই মূলত আলোচনা হতে চলেছে। ওয়াশিংটন ও মস্কোর মধ্যে সর্বশেষ পারমাণবিক অস্ত্র চুক্তির মেয়াদ শেষ হওয়ার নয় মাস পর এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তবে ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ আনুষ্ঠানিক আলোচ্যসূচিতে সরাসরি না থাকলেও, পুতিন ও ট্রাম্পের উপস্থিতিতে এই ইস্যুর ছায়া যে বৈঠকে পড়বে তা বলাই বাহুল্য।

আগামী দিনে পৃথিবীতে সম্পূর্ণ স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না হলেও, অন্ততপক্ষে একটি মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এখন অপরিহার্য হয়ে পড়েছে। বিশ্ব বাণিজ্য ও অর্থনৈতিক ব্যবস্থাগুলিকে পুনরায় সুদৃঢ় করতে হলে এবং তেলের বাজারকে স্থিতিশীল রাখতে হলে সব ধরনের যুদ্ধ পরিহার করা অত্যন্ত জরুরি। শেনজেনের টেবিলে ট্রাম্প, পুতিন ও শি জিনপিং পারস্পরিক বাণিজ্যিক ও ভূ-রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে বিশ্বশান্তি, অর্থনৈতিক পুনরুদ্ধার ও পরিবেশ রক্ষার স্বার্থে কোনো ইতিবাচক রফাসূত্র বের করতে পারেন কি না, এখন সেটিই দেখার।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন