বুধবার, নভেম্বর 18, 2026
00:15:59 | কলকাতা
সর্বশেষ সংবাদ

বিচারপতিদের নিয়ে মন্তব্যের জের! অভিষেককে শোকজ কলকাতা হাই কোর্টের

বিচারপতিদের সম্পর্কে বিতর্কিত মন্তব্যের অভিযোগে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফৌজদারি আদালত অবমাননার প্রক্রিয়া শুরু কলকাতা হাই কোর্টে। ১৫ দিনের মধ্যে শোকজের জবাব দিতে নির্দেশ। আগামী ৮ ডিসেম্বর পরবর্তী শুনানি।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:কলকাতা হাই কোর্টে ধাক্কা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিচারপতিদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে তাঁকে শোকজ করল হাই কোর্ট। গত ৭ নভেম্বর সমাজমাধ্যমে অভিষেকের করা মন্তব্যকে ফৌজদারি আদালত অবমাননার শামিল বলে পর্যবেক্ষণ বিচারপতি কৃষ্ণ রাওয়ের।

আদালতের পর্যবেক্ষণ, বিচারপ্রক্রিয়ায় প্রভাব খাটানোর চেষ্টা করেছেন অভিষেক। তিনি শুধু একজন সাংসদ নন, এই মামলার মামলাকারীও। আদালতের কাজে প্রভাব বিস্তার এবং বিচারপ্রক্রিয়ায় কলঙ্কজনক অভিযোগের প্রেক্ষিতে কেন তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হবে না, তার ব্যাখ্যা চায় আদালত। আগামী ১৫ দিনের মধ্যে শোকজের জবাব দিতে হবে অভিষেককে। আগামী ৮ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি।

অন্য দিকে,অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা বাড়ানোর বিষয়টি আগামী দু’সপ্তাহের মধ্যে বিবেচনা করার জন্য রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ দিয়েছে আদালত।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন