রবিবার, নভেম্বর 22, 2026
02:13:49 | কলকাতা
সর্বশেষ সংবাদ

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ট্রেন-বাস সংঘর্ষ,আগুনে মৃত ১,আহত ৩

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় অন্তত ১ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ৩ জন।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ট্রেনের সঙ্গে বাসের ভয়াবহ সংঘর্ষে মৃত্যু হয়েছে অন্তত ১ জনের। আহত হয়েছেন আরও ৩ জন। সংঘর্ষের পর বাস ও ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলতে থাকে দু’টি যান। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে বাসটির সংঘর্ষের জেরে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের অভিঘাতে আগুন ছড়িয়ে পড়ে বাস ও ট্রেনের ইঞ্জিনে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন উদ্ধারকারী ও জরুরি পরিষেবার কর্মীরা। শুরু হয় উদ্ধারকাজ। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার জেরে রেল পরিষেবাতেও প্রভাব পড়েছে কি না, তা জানার চেষ্টা চলছে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন