বিকি সিং হত্যাকাণ্ডে আরও এক যুবক গ্রেফতার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া লাঠিপেটার ভিডিওর সূত্র ধরে দেশবন্ধু পার্ক এলাকা থেকে ২২ বছরের সুরজ প্রসাদকে গ্রেফতার করেছে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ।
তপন রায়,মানুষের মতামত:মাত্র পাঁচ সেকেন্ডের একটি ভিডিও! আর সেই ফুটেজ ঘিরেই বিকি সিং হত্যাকাণ্ডের তদন্তে নতুন মোড়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া লাঠিপেটার দৃশ্যের সূত্র ধরে আরও এক যুবককে গ্রেফতার করল পুলিশ।
মৃত অশোক কুমার সিং ওরফে বিকি। সালানপুরের হিন্দুস্তান কেবলস ওল্ড কলোনিতে তাঁকে মারধর করে খুনের অভিযোগ ওঠে। ঘটনার সূত্রপাত বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহকে কেন্দ্র করে বলে প্রাথমিকভাবে জানা যায়।আগেই সুরেন্দ্র যাদব ও দীপক যাদবকে গ্রেফতার করেছিল পুলিশ।
এবার ভাইরাল ভিডিওতে মাটিতে পড়ে থাকা এক ব্যক্তিকে লাঠি দিয়ে মারতে দেখা যায় এক যুবককে। তদন্তে তার পরিচয় ২২ বছরের সুরজ প্রসাদ বলে জানা যায়।গোপন সূত্রে খবর পেয়ে দেশবন্ধু পার্ক এলাকা থেকে তাকে গ্রেফতার করে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ।ধৃতকে আসানসোল আদালতে পেশ করা হবে।হত্যাকাণ্ডে তার ভূমিকা এবং আরও কারা জড়িত,তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাঁচ সেকেন্ডের ভিডিওই কি খুলে দিল খুনের রহস্যের নতুন দরজা?
