রবিবার, নভেম্বর 22, 2026
02:21:47 | কলকাতা
সর্বশেষ সংবাদ

জমি-ভিটে থেকে উচ্ছেদের চক্রান্ত?তোর্সা থেকে বক্সা—উচ্ছেদ ইস্যুতে সরকারকে নিশানা মীনাক্ষীর

আলিপুরদুয়ারের তোর্সায় শ্রমিকদের ধর্না মঞ্চে উপস্থিত সিপিএম নেত্রী মীনাক্ষী মুখার্জি। সাধারণ মানুষকে জমি ও ভিটেমাটি থেকে উচ্ছেদের চক্রান্ত চলছে বলে অভিযোগ তুলে সরকারের বিরুদ্ধে সরব হন তিনি।

তপন রায়,মানুষের মতামত:আলিপুরদুয়ার জেলার পাশাখা রোডের তোর্সা এলাকায় দীর্ঘদিন ধরে ধর্না আন্দোলন চালিয়ে যাচ্ছেন শ্রমিকরা। তাঁদের আন্দোলনের পাশে দাঁড়াতে এদিন ধর্না মঞ্চে উপস্থিত হন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখার্জি। আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে তাঁদের দাবি ও সমস্যার কথা শোনেন তিনি। পাশাপাশি আন্দোলনকারীদের পাশে থাকার আশ্বাস দেন।

ধর্না মঞ্চ থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মীনাক্ষী অভিযোগ করেন, সাধারণ মানুষকে তাঁদের জমি ও ভিটেমাটি থেকে উচ্ছেদের চক্রান্ত চলছে। তোর্সা থেকে বক্সা, এমনকি রাজ্যের বিভিন্ন এলাকায় রেলের জমি ঘিরেও একই পরিস্থিতি তৈরি হচ্ছে বলে দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, নোটিশ জারি করে পুলিশ ও বুলডোজার ব্যবহার করে জোরপূর্বক মানুষকে উচ্ছেদের চেষ্টা চলছে। সাধারণ মানুষের উপর পুলিশি অত্যাচার নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মীনাক্ষীর বক্তব্য, শেষ কথা বলবেন সাধারণ মানুষই। সরকার মানুষের ভয়কে উপেক্ষা করলে রাজ্যের ভবিষ্যৎ নিয়ে ভাবার সময় এসেছে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন