রবিবার, নভেম্বর 22, 2026
02:21:47 | কলকাতা
সর্বশেষ সংবাদ

রিহ্যাবে পাঠানোর চেষ্টা করেছিলেন বাবা,শেষ পর্যন্ত ছেলের হাতেই মৃত্যু!জলপাইগুড়িতে চাঞ্চল্য

জলপাইগুড়ির নেতাজিপাড়ায় ৭৫ বছরের বৃদ্ধের মৃত্যু। অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে বাবার উপর হামলা চালায় ছেলে। হাসপাতালে মৃত্যু, অভিযুক্ত আটক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

তপন রায়,মানুষের মতামত:যে ছেলেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে রিহ্যাব সেন্টারে পাঠানোর চেষ্টা করেছিলেন বাবা, সেই ছেলের হাতেই শেষ পর্যন্ত প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের! শুক্রবার সন্ধ্যায় জলপাইগুড়ি শহরের নেতাজিপাড়ায় এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

মৃতের নাম অনিমা প্রসাদ লেপচা (৭৫)। অভিযোগ, তাঁর ছেলে পল লেপচা (৩৯) ধারালো অস্ত্র দিয়ে বাবার উপর হামলা চালায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বৃদ্ধ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ। তাঁকে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।

স্থানীয়দের দাবি, অভিযুক্তের নেশার সমস্যা ছিল। ছেলেকে সুস্থ জীবনে ফেরাতে পরিবার রিহ্যাব সেন্টারে পাঠানোরও চেষ্টা করেছিল। কিন্তু সেই ছেলেই কেন বাবার উপর এমন হামলা চালাল? ইতিমধ্যেই অভিযুক্তকে আটক করেছে পুলিশ। ঘটনার নেপথ্যে কী কারণ, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। শহরের বুকে এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন