শুক্রবার, নভেম্বর 20, 2026
01:00:47 | কলকাতা
সর্বশেষ সংবাদ

ডিজিপি পদমর্যাদায় অজয় কুমারের পুনর্নিয়োগ,দায়িত্ব পশ্চিমবঙ্গ পুলিশ ডিরেক্টরেটে

অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিক অজয় কুমারকে পশ্চিমবঙ্গ পুলিশ ডিরেক্টরেটে বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক হিসেবে এক বছরের জন্য পুনর্নিয়োগ করল রাজ্য সরকার।

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিক অজয় কুমারকে ফের কাজে নিয়োগ করল পশ্চিমবঙ্গ সরকার। ১৮ নভেম্বর জারি করা সরকারি নির্দেশে তাঁকে পশ্চিমবঙ্গ পুলিশ ডিরেক্টরেটে বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক হিসেবে নিয়োগ করা হয়েছে।

ডিজিপি পদমর্যাদায় তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এক বছরের জন্য তাঁর পুনর্নিয়োগ করা হয়েছে। তবে দায়িত্ব গ্রহণের দিন থেকেই তাঁর নিয়োগের মেয়াদ শুরু হবে।

সরকারি নির্দেশ অনুযায়ী, পুনর্নিয়োগের সময় তিনি নিয়ম মেনে বেতন ও অন্যান্য ভাতা পাবেন। অর্থ দফতরের অনুমোদন এবং সরকারি নিয়ম মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতর থেকে এই নিয়োগের নির্দেশ জারি করা হয়েছে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন