পশ্চিমবঙ্গের আরও ৩১৯৯টি প্রাথমিক বিদ্যালয়ে চালু হচ্ছে পঞ্চম শ্রেণি। ২০২৭ শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে নতুন ব্যবস্থা। বিজ্ঞপ্তি জারি করেছে বিদ্যালয় শিক্ষা দফতর।
তাপস চক্রবর্তী,মানুষের মতামত:রাজ্যের আরও ৩১৯৯টি প্রাথমিক বিদ্যালয়ে চালু হতে চলেছে পঞ্চম শ্রেণি। ২০২৭ শিক্ষাবর্ষ থেকেই এই নতুন ব্যবস্থা কার্যকর হবে। ইতিমধ্যেই এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিদ্যালয় শিক্ষা দফতর। সংশ্লিষ্ট জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদগুলিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শিশুদের অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন, ২০০৯-এর সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সিদ্ধান্ত। আইন অনুযায়ী, পঞ্চম শ্রেণি প্রাথমিক স্তরের অন্তর্ভুক্ত। তাই ধাপে ধাপে হাইস্কুল থেকে পঞ্চম শ্রেণি সরিয়ে প্রাথমিক বিদ্যালয়ে চালু করার উদ্যোগ নিয়েছে রাজ্য।
এর আগে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ১৭,৯৯৬টি প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণি চালু হয়। ২০২৫ সালে ২,৩৩৫টি
