আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশন। প্রায় ১০ দিন চলতে পারে অধিবেশন। একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশের সম্ভাবনা, নজরে গুণ্ডা দমন বিল।
তাপস চক্রবর্তী,মানুষের মতামত:আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশন। বিধানসভা সচিবালয় সূত্রে খবর, প্রায় দশ দিন চলতে পারে এই অধিবেশন। সরকারের একাধিক নীতি, প্রশাসনিক সিদ্ধান্ত এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিলও পেশ হতে পারে।
চলতি বছরের বিধানসভা নির্বাচনের পর বিজেপি সরকার গঠিত হলে গত ১৫ মে প্রথম অধিবেশন বসে। এরপর একাধিক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। সেই ধারাবাহিকতায় বছরের শেষ অধিবেশন শুরু হচ্ছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে।
অধিবেশনের কার্যসূচি চূড়ান্ত করতে শীঘ্রই সর্বদলীয় বৈঠক এবং বিজনেস অ্যাডভাইজরি কমিটির (বিএ কমিটি) বৈঠকের দিন ঘোষণা করা হতে পারে। তবে বহুচর্চিত ‘গুণ্ডা দমন বিল’-এর দ্বিতীয় অংশ, যা রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় রয়েছে, এবারের অধিবেশনে পেশ করা হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। এই নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা বাড়ছে।
