শুক্রবার, নভেম্বর 20, 2026
01:00:51 | কলকাতা
সর্বশেষ সংবাদ

পশ্চিমবঙ্গ আইপিএস অ্যাসোসিয়েশন পুনরুজ্জীবিত করার উদ্যোগ।১০ নভেম্বরের বার্ষিক সভায় নতুন কার্যনির্বাহী কমিটি গঠন, জুনিয়র আধিকারিকদের সমস্যা ও পুলিশি কাজের উন্নয়ন নিয়ে আলোচনা।

নাজমুল হাসান,মানুষের মতামত:পশ্চিমবঙ্গের আইপিএস আধিকারিকদের সংগঠনকে নতুন করে সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে।গত ১০ নভেম্বর ভিডিও বৈঠকে সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।বৈঠকে রাজ্যের পুলিশ প্রধান সিদ্ধ নাথ গুপ্তা-সহ একাধিক শীর্ষ পুলিশ আধিকারিক উপস্থিত ছিলেন।

সভায় সংগঠনকে নতুন করে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়।এর উদ্দেশ্য,পুলিশ আধিকারিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও মজবুত করা, তাঁদের সমস্যা ও কাজের বিষয় নিয়ে আলোচনা করা এবং সমাজের জন্য আরও ভালোভাবে কাজ করা। সভায় নতুন কমিটি গঠন করা হয়। সভাপতি হন রাজীব মিশ্র। সহ-সভাপতি হন আনন্দ কুমার ও সুমনজিৎ রায়। সম্পাদক হন অমিত কুমার ভারত এবং অতিরিক্ত সম্পাদক হন আকাশ মাঘারিয়া। কোষাধ্যক্ষের দায়িত্ব পান সিদ্ধার্থ ধাপোলা।

জুনিয়র পুলিশ আধিকারিকদের সমস্যা ও মতামতকে গুরুত্ব দেওয়ার কথাও উঠে আসে সভায়। নিয়মিত বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন কমিটি বিভিন্ন সমস্যা চিহ্নিত করে মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরবে। সংগঠনের মাধ্যমে পুলিশ আধিকারিকদের মধ্যে যোগাযোগ বাড়ানো এবং জনসেবাকে আরও উন্নত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন