শুক্রবার, নভেম্বর 20, 2026
01:00:50 | কলকাতা
সর্বশেষ সংবাদ

ফের চুরির অভিযোগ! সর্ষের তেলের দুই কার্টুন নিয়ে পালাতে গিয়ে হাতেনাতে ধৃত যুবক

হলদিবাড়িতে ফের চুরির অভিযোগ! ক্রেতা সেজে পাইকারি দোকানে ঢুকে দুই কার্টুন সর্ষের তেল নিয়ে পালানোর চেষ্টা। দোকানদার ও স্থানীয়দের হাতে ধরা পড়ে পুলিশের হাতে তুলে দেওয়া হল যুবককে। এর আগেও একাধিক চুরির ঘটনায় নাম জড়ানোর অভিযোগ।

তপন রায়,মানুষের মতামত:হলদিবাড়িতে ফের চুরির অভিযোগে ধরা পড়ল এক যুবক। ক্রেতা সেজে দোকানে ঢুকে সর্ষের তেল নিয়ে পালানোর চেষ্টা করতেই হাতেনাতে ধরে ফেলেন দোকানদার ও স্থানীয়রা।

ঘটনাটি হলদিবাড়ি শহরের ট্রাফিক মোড় সংলগ্ন একটি পাইকারি গালামালের দোকানে। অভিযোগ, দোকানে ক্রেতা সেজে ঢুকে দুই কার্টুন সর্ষের তেল নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে যুবকটি। সেই সময় দোকানদার ও স্থানীয়দের নজরে পড়তেই তাকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ধৃতের নাম শুভঙ্কর পান্ডে। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, এর আগেও একাধিক চুরির ঘটনায় তার নাম জড়িয়েছে। চলতি মাসের শুরুতে পূর্বপাড়ার একটি মাংসের দোকানে চুরি করতে গিয়ে ধরা পড়ে সে। ওই ঘটনায় জেলেও যেতে হয় তাকে। জেল থেকে ছাড়া পাওয়ার পর ফের একটি চালের দোকানে চুরির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন