বুধবার, নভেম্বর 18, 2026
00:20:10 | কলকাতা
সর্বশেষ সংবাদ

সংশোধনাগার,নাকি তোলাবাজির আখড়া? বন্দিদের কাছে ৫০ হাজার টাকা দাবি,পুলিশ সুপারের দ্বারস্থ ৩!

বসিরহাট উপ-সংশোধনাগারে বন্দিদের কাছ থেকে টাকা আদায়, মারধর ও হেনস্তার অভিযোগ। ৫০ হাজার টাকা দাবি ও ৩০ হাজার আদায়ের অভিযোগ নিয়ে পুলিশ সুপারের দ্বারস্থ তিন প্রাক্তন বন্দি|

হাসানুজ্জামান,মানুষের মতামত:বসিরহাট উপ-সংশোধনাগারের ভিতরে বন্দিদের কাছ থেকে টাকা আদায়, মারধর ও হেনস্তার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। সদ্য জামিনে মুক্তি পাওয়া তিন বন্দির অভিযোগ, জেলের ভিতরে কয়েকজন বন্দিকে কাজে লাগিয়ে চলত তোলাবাজির কারবার। এমনকী আদায় হওয়া টাকার ভাগ সংশোধনাগারের আধিকারিকদের কাছেও পৌঁছত বলে দাবি তাঁদের।

অভিযোগকারী আবুল হোসেন মোল্লার দাবি, মোশারফ মণ্ডল নামে এক বন্দি নিজের প্রভাব খাটিয়ে অন্য বন্দিদের কাছ থেকে টাকা চাইতেন। টাকা দিতে না পারলে মারধর, শৌচাগার পরিষ্কার করানো এবং অন্য জেলে পাঠানোর ভয় দেখানো হতো। তাঁর অভিযোগ, তাঁর কাছে ৫০ হাজার টাকা দাবি করা হয়েছিল। এর মধ্যে ৩০ হাজার টাকা দেওয়ার পরও বাকি টাকা না দিতে পারায় তাঁকে দমদম সংশোধনাগারে পাঠানো হয়।

সোমবার আবুল হোসেন-সহ তিনজন বসিরহাট পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জমা দিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানান।তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন জেলর গোরাচাঁদ মুখোপাধ্যায়। তাঁর দাবি, এমন কোনও ঘটনার কথা তাঁদের জানা নেই। অভিযোগের সত্যতা যাচাইয়ে এবার তদন্তের দিকেই নজর।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন