বুধবার, নভেম্বর 18, 2026
00:19:56 | কলকাতা
সর্বশেষ সংবাদ

অজয় দেবগন-অক্ষয় কুমারের জুটিতে বাজিমাতের আশা! ‘গোলমাল ৫’ নিয়ে ১০০ কোটির লড়াই

মুক্তির আগেই ১০০ কোটির বেশি দর! অজয় দেবগন ও অক্ষয় কুমারের ‘গোলমাল ৫’-এর সর্বভারতীয় পরিবেশনার স্বত্ব ঘিরে বড়সড় ব্যবসায়িক জল্পনা। কী রয়েছে এই ছবিকে ঘিরে? বলিউডে এখন আলোচনার কেন্দ্রে রোহিত শেট্টির নতুন ছবি!

রিয়া গিরি,মানুষের মতামত:বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘গোলমাল’-এর পঞ্চম পর্ব ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে বড়সড় ব্যবসায়িক প্রতিযোগিতা। অজয় দেবগন ও অক্ষয় কুমার অভিনীত আগামী ছবি ‘গোলমাল ৫’-এর সর্বভারতীয় পরিবেশনার স্বত্ব কিনতে একাধিক পরিবেশকের মধ্যে তীব্র দরকষাকষি শুরু হয়েছে।

প্রকাশিত খবর অনুযায়ী, ছবিটির সর্বভারতীয় পরিবেশনার স্বত্বের জন্য ১০০ কোটি টাকারও বেশি প্রস্তাব দিয়েছেন পরিবেশকেরা। এই বিপুল অঙ্কের দর প্রমাণ করছে, ছবিটি ঘিরে বাণিজ্যিক মহলে যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে।

‘গোলমাল’ সিরিজের আগের ছবিগুলির জনপ্রিয়তা এবং অজয় দেবগনের সঙ্গে অক্ষয় কুমারের উপস্থিতি ছবিটির ব্যবসায়িক প্রত্যাশাকে আরও বাড়িয়ে দিয়েছে। ফলে মুক্তির আগেই ছবির পরিবেশনার স্বত্ব নিয়ে এমন প্রতিযোগিতা বলিউডের বাণিজ্যিক মহলে বিশেষ চর্চার বিষয় হয়ে উঠেছে।তবে শেষ পর্যন্ত কোন সংস্থা এই স্বত্ব পাবে এবং চুক্তির অঙ্ক কত দাঁড়াবে, তা এখনও স্পষ্ট নয়।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন