বুধবার, নভেম্বর 18, 2026
00:19:59 | কলকাতা
সর্বশেষ সংবাদ

অ্যাম্বুলেন্সের ভাড়া নিয়ে দরাদরি! কলকাতায় স্থানান্তরের আগেই মৃত্যু রোগীর,পরিবারের অভিযোগে চাঞ্চল্য

হাড়োয়া গ্রামীণ হাসপাতাল থেকে কলকাতায় স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছিল ৫৭ বছরের বজলুর রহমান কাজীকে। অ্যাম্বুলেন্সের ভাড়া নিয়ে দরাদরির জেরে রোগীকে নিয়ে যাওয়া সম্ভব হয়নি বলে পরিবারের অভিযোগ। পরে মৃত্যু ঘিরে চাঞ্চল্য।

রিয়া গিরি,মানুষের মতামত:অ্যাম্বুলেন্সের ভাড়া নিয়ে দরাদরি, আর তার জেরেই কি সময়মতো হাসপাতালে পৌঁছনো হলো না রোগীর? কলকাতায় স্থানান্তরের আগেই মৃত্যু হল ৫৭ বছরের বজলুর রহমান কাজীর। হাড়োয়া গ্রামীণ হাসপাতালের এই ঘটনায় অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন।

মৃতের বাড়ি হাড়োয়া থানার বকজুড়ি গ্রাম পঞ্চায়েতের ভয়দা এলাকায়। পরিবারের দাবি, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা কলকাতায় স্থানান্তরের পরামর্শ দেন। সেইমতো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। কিন্তু অভিযোগ, ভাড়া কমানোর অনুরোধ জানালেও চালক রাজি হননি। ভাড়া নিয়ে টানাপোড়েনের মধ্যেই রোগীকে কলকাতায় নিয়ে যাওয়া সম্ভব হয়নি। পরে মৃত্যু হয় তাঁর।

সবচেয়ে উদ্বেগের বিষয়, এখনও পর্যন্ত চালকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেনি পরিবার। তবে তাঁদের প্রশ্ন, বিপদের সময় অ্যাম্বুলেন্স পরিষেবা যদি ভাড়া নিয়ে দরাদরিতে আটকে যায়, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়?খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হাড়োয়া থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এখন প্রশ্ন, অ্যাম্বুলেন্সের ভাড়া কি মানুষের জীবনের চেয়েও বড় হয়ে উঠছে?

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন