বুধবার, নভেম্বর 18, 2026
00:20:17 | কলকাতা
সর্বশেষ সংবাদ

পানিহাটির অস্বস্তি সামলাতে এবার ড্যামেজ কন্ট্রোলে বিজেপি! অরূপ সাহার মৃত্যু ঘিরে তৎপর রাজ্য নেতৃত্ব

পানিহাটিতে অরূপ সাহার মৃত্যু ঘিরে বিজেপির অন্দরে অস্বস্তি। রত্না দেবনাথের অভিযোগের পর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করল রাজ্য বিজেপি।

রিয়া গিরি,মানুষের মতামত:পানিহাটির রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ক্রমশ অস্বস্তি বাড়ছে বিজেপির অন্দরে। অরূপ সাহার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দলের অভ্যন্তরীণ কোন্দল এবং নেতৃত্বের ভূমিকা নিয়ে যে প্রশ্ন উঠেছে, তা সামাল দিতে এবার সক্রিয় হল রাজ্য বিজেপি নেতৃত্ব। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দলের ভাবমূর্তি পুনরুদ্ধার করাই এখন গেরুয়া শিবিরের অন্যতম লক্ষ্য বলে মনে করছে রাজনৈতিক মহল।

এই ঘটনায় বিজেপি বিধায়ক রত্না দেবনাথের প্রকাশ্য ক্ষোভ এবং দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ওঠা অভিযোগ নতুন করে বিতর্ক তৈরি করেছে। বিশেষ করে পুরনো কর্মীদের গুরুত্ব কমে যাওয়া এবং নতুন যোগদানকারীদের প্রাধান্য দেওয়ার অভিযোগ দলের সাংগঠনিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে।পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিজেপি। কমিটির নেতৃত্বে রয়েছেন রাহুল সিনহা। অরূপ সাহার মৃত্যুর নেপথ্যের ঘটনা এবং দলের অভ্যন্তরীণ অভিযোগ খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে কমিটিকে।

তবে শুধু তদন্ত কমিটি গঠন করলেই কি কাটবে অস্বস্তি? পানিহাটিতে দলের কর্মীদের মধ্যে আস্থা ফেরানো এবং সাধারণ মানুষের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়াই এখন বিজেপির বড় চ্যালেঞ্জ।রাজনৈতিক মহলের নজর,রাজ্য নেতৃত্বের এই ড্যামেজ কন্ট্রোল শেষ পর্যন্ত কতটা কার্যকর হয়।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন