বৃহস্পতিবার, নভেম্বর 12, 2026
20:06:41 | কলকাতা
সর্বশেষ সংবাদ

হঠাৎ বিকট শব্দ! মুহূর্তেই রক্তাক্ত রাস্তা,এগরায় বাইক-টোটোর সংঘর্ষে মৃত ১,আশঙ্কাজনক ১

পূর্ব মেদিনীপুরের এগরায় মর্মান্তিক পথ দুর্ঘটনা। এগরা ২ নম্বর ব্লকের গৌরপাহাড়ি এলাকায় বাইক ও টোটোর সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। গুরুতর আহত আরও ৫ জন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এগরা থানার পুলিশ।

রাজকুমার বেরা, মানুষের মতামত:পূর্ব মেদিনীপুরের এগরায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। গুরুতর আহত আরও ৫ জন, যাঁদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টে নাগাদ এগরা ২ নম্বর ব্লকের গৌরপাহাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি টোটো রাস্তা পারাপারের সময় দ্রুতগতিতে আসা একটি মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে সেটিতে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় দুমড়ে-মুচড়ে যায় বাইক ও টোটো। ছিটকে রাস্তায় পড়ে যান যাত্রীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক যুবকের। স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় এগরা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বাইক ও টোটো আটক করেছে পুলিশ। মৃত যুবক ও বাইক চালকের পরিচয় এখনও জানা যায়নি। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন