বৃহস্পতিবার, নভেম্বর 12, 2026
18:36:33 | কলকাতা
সর্বশেষ সংবাদ

এক রাতেই দুই দোকান নিশানায়!কীভাবে উধাও হল প্রায় ৩ লক্ষ টাকার সামগ্রী?

বসিরহাটের হাড়োয়ার নাসিরহাটী ফেরিঘাটে পরপর দুটি দোকানে চুরি। CCTV ক্যামেরায় কালো প্লাস্টিক বেঁধে প্রায় ৩ লক্ষ টাকার সামগ্রী চুরির অভিযোগ।

হাসানুজ্জামান,মানুষের মতামত:ঘন জনবসতিপূর্ণ এলাকায় পরপর দুটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল বসিরহাটের হাড়োয়া থানার নাসিরহাটী ফেরিঘাট এলাকায়। চোরের দল আলমগীর ডেকোরেটার্স ও আমিনা বস্ত্রালয়ের শাটার ভেঙে প্রায় আড়াই থেকে তিন লক্ষ টাকার সামগ্রী নিয়ে চম্পট দেয়।

দোকান মালিকের অভিযোগ, চোরেরা তামার হাঁড়ি, বক্স সেট, জামাকাপড়-সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী এবং ক্যাশবাক্সে রাখা প্রায় ৩০ হাজার টাকা নিয়ে পালিয়েছে। চুরির আগে এলাকার সিসিটিভি ক্যামেরায় কালো প্লাস্টিক বেঁধে দেয় দুষ্কৃতীরা বলেও অভিযোগ।

ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। ঋণ নিয়ে ব্যবসা চালানো দোকান মালিক আবদুল্লা মোল্লা আর্থিক ক্ষতিতে কার্যত দিশেহারা। দ্রুত চোরদের গ্রেফতার ও চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের দাবি জানিয়েছেন তিনি। ঘটনার তদন্তে পুলিশের পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন এলাকার ব্যবসায়ীরা।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন