বুধবার, নভেম্বর 11, 2026
18:42:09 | কলকাতা
সর্বশেষ সংবাদ

নোয়াপাড়ায় ফ্ল্যাট থেকে মহিলার মৃতদেহ উদ্ধার,ধর্ষণ ও খুনের সন্দেহ ঘিরে চাঞ্চল্য

নোয়াপাড়ায় নিজের ফ্ল্যাট থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার।ধর্ষণ ও খুনের সন্দেহ ঘিরে চাঞ্চল্য।তদন্তের দাবি, মহিলাদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।

সার্থক দাশগুপ্ত,মানুষের মতামত:নোয়াপাড়ায় নিজের ফ্ল্যাট থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিকভাবে ধর্ষণ ও খুনের সন্দেহ প্রকাশ করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ জানতে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি উঠেছে। একই সঙ্গে স্থানীয় বিজেপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁরা নাকি ঘটনাটিকে গুরুত্বহীন করে দেখানোর চেষ্টা করছেন।

মহিলাদের নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা বিজেপি সরকারের আমলে এমন ঘটনা ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরোধীদের বক্তব্য, শুধু নিরাপত্তার আশ্বাস দিলেই হবে না, বাস্তবে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।

কীভাবে এই ঘটনা ঘটল? তদন্তের অগ্রগতি কতদূর? অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করা হবে কি? প্রশাসনের কাছে উঠছে একাধিক প্রশ্ন। দোষীদের কঠোর শাস্তি এবং নির্যাতিতার পরিবারের ন্যায়বিচারের দাবিতে সরব বিভিন্ন মহল।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন