বুধবার, নভেম্বর 11, 2026
18:42:04 | কলকাতা
সর্বশেষ সংবাদ

অসমে বড় রেল দুর্ঘটনা! লাইনচ্যুত শিয়ালদহ-সাইরাং এক্সপ্রেসের ইঞ্জিন-সহ ৫টি কোচ,অক্ষত সব যাত্রী

অসমের দিগারু স্টেশনে বুধবার সকালে লাইনচ্যুত ১৩১২৫ নম্বর শিয়ালদহ-সাইরাং এক্সপ্রেসের ইঞ্জিন-সহ পাঁচটি কোচ।দুর্ঘটনায় আহত হননি কোনও যাত্রী।শুরু উদ্ধারকাজ।

তপন রায়,মানুষের মতামত:অসমের দিগারু রেলস্টেশনে ভয়াবহ রেল দুর্ঘটনা। বুধবার সকালে লাইনচ্যুত হল শিয়ালদহ-সাইরাং এক্সপ্রেসের ইঞ্জিন-সহ পাঁচটি কোচ। তবে স্বস্তির খবর,এই ঘটনায় কোনও যাত্রী আহত হননি। সকলেই নিরাপদ রয়েছেন বলে জানিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল।

রেল সূত্রে খবর, সকাল প্রায় ৬টা ৫৪ মিনিট নাগাদ ১৩১২৫ নম্বর কলকাতা-সাইরাং এক্সপ্রেসকে অন্য একটি ট্রেনকে অগ্রাধিকার দেওয়ার জন্য দিগারু স্টেশনে গ্রহণ করা হচ্ছিল। সেই সময় ট্রেনের গতি নিয়ন্ত্রণে সমস্যা হওয়ায় ইঞ্জিন-সহ পাঁচটি কোচ লাইনচ্যুত হয় বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে।

দুর্ঘটনার পরই শুরু হয় উদ্ধার ও রেললাইন মেরামতির কাজ। বিকল্প ট্রেনের মাধ্যমে যাত্রীদের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। ঘটনাস্থলে যাচ্ছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার-সহ উচ্চপদস্থ আধিকারিকরা। কী কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন