বুধবার, নভেম্বর 4, 2026
16:24:22 | কলকাতা
সর্বশেষ সংবাদ

সাহায্যের আশ্বাস দিয়েই ধর্ষণের অভিযোগ! গোবরডাঙা থেকে সল্টলেক,দুই ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তি,ধৃত প্রাক্তন কাউন্সিলর-পুত্র

গোবরডাঙা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের মেয়েকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য। সল্টলেকে সাহায্যের আশ্বাস দিয়ে ধর্ষণের অভিযোগে ধৃত বিধাননগরের প্রাক্তন কাউন্সিলর-পুত্র। অন্য অভিযুক্ত এখনও পলাতক।

প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:গোবরডাঙা থেকে সল্টলেক—এক তরুণীর অভিযোগ ঘিরে চাঞ্চল্য উত্তর ২৪ পরগনা ও বিধাননগরে। অভিযোগ, গোবরডাঙা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের মেয়েকে একাধিকবার ধর্ষণ করেন পুরসভার কর্মী হীরক বিশ্বাস। এই ঘটনায় গত ৯ অক্টোবর গোবরডাঙা থানায় অভিযোগ দায়ের হয়। এরপর সল্টলেকে সাহায্যের আশ্বাস দিয়ে বিপ্লব চক্রবর্তী নামে এক যুবক তাঁকে ফের ধর্ষণ করেন বলে অভিযোগ। বিপ্লব বিধাননগর পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তথা প্রাক্তন বোরো চেয়ারম্যানের ছেলে। গত ১৬ অক্টোবর বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়েরের পরদিনই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি জেল হেফাজতে। অন্যদিকে, গোবরডাঙার মামলায় অভিযুক্ত পুরকর্মী হীরক বিশ্বাস এখনও অধরা। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ধৃত বিপ্লব অবশ্য তাঁকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন। তাঁর বক্তব্যও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দুই থানায় দায়ের হওয়া পৃথক মামলার তদন্তে এখন পুলিশের নজর দুই অভিযুক্তের ভূমিকা ও ঘটনার সম্পূর্ণ সত্য উদঘাটনের দিকে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন