রবিবার, নভেম্বর 1, 2026
22:57:12 | কলকাতা
সর্বশেষ সংবাদ

ধর্ষণের অভিযোগে মিনাখাঁয় ধৃত ২,তৃতীয় জন কে?তদন্তে নতুন মোড়

উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগকারিণীর ডাক্তারি পরীক্ষা ও গোপন জবানবন্দির প্রক্রিয়া চলছে। আরও এক যুবকের খোঁজে তল্লাশি।

হাসানুজ্জামান,মানুষের মতামত:ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার মিনাখাঁ থানা এলাকায়। দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানা এলাকার এক যুবতীর অভিযোগের ভিত্তিতে মিনাখাঁর দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবতীর সঙ্গে অভিযুক্ত দুই যুবকের আগে থেকেই পরিচয় ছিল। সেই পরিচয়ের সূত্র ধরে তাঁকে মিনাখাঁ থানা এলাকার একটি নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। সেখানে তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন যুবতী।অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমে দুই অভিযুক্তকে গ্রেফতার করে মিনাখাঁ থানার পুলিশ। ধৃতদের আজ বসিরহাট মহকুমা আদালতে পেশ করার কথা রয়েছে।

অন্যদিকে, অভিযোগকারিণীর ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। আদালতের মাধ্যমে তাঁর গোপন জবানবন্দি নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।এই ঘটনায় আরও এক যুবকের জড়িত থাকার সম্ভাবনার কথা জানা গিয়েছে। তার খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত চলছে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন