৫৭ বছর বয়সে প্রয়াত বলিউড পরিচালক সঞ্জয় গুপ্ত। বাড়িতে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাতের পর মৃত্যু। ‘কাঁটে’ ও ‘শুটআউট অ্যাট ওয়াডালা’-র পরিচালকের প্রয়াণে শোকস্তব্ধ বলিউড।
স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:বলিউডে নেমে এল শোকের ছায়া। প্রয়াত জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক সঞ্জয় গুপ্ত। মাত্র ৫৭ বছর বয়সে তাঁর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ চলচ্চিত্র মহল। শুক্রবার, ৩০ অক্টোবর মুম্বইয়ে নিজের বাড়িতে দুর্ঘটনাজনিতভাবে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। সেই আঘাতই প্রাণঘাতী হয়ে ওঠে বলে জানা গিয়েছে।
‘কাঁটে’, ‘শুটআউট অ্যাট ওয়াডালা’, ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’ এবং ‘কাবিল’-এর মতো জনপ্রিয় ছবির পরিচালক হিসেবে বিশেষ পরিচিত ছিলেন সঞ্জয়।অপরাধজগত, গ্যাংস্টার কাহিনি ও অ্যাকশনধর্মী ছবি নির্মাণে তাঁর নিজস্ব শৈলী দর্শকদের মুগ্ধ করেছিল।
পরিচালক অশোক পণ্ডিত সমাজমাধ্যমে তাঁর মৃত্যুর খবর জানিয়ে গভীর শোকপ্রকাশ করেছেন। তাঁর আকস্মিক প্রয়াণে বলিউডে তৈরি হল এক অপূরণীয় শূন্যতা।
