শনিবার, অক্টোবর 31, 2026
19:46:49 | কলকাতা
সর্বশেষ সংবাদ

যে শিশুর নিরাপত্তার দায়িত্ব,তাকেই অপহরণের পরিকল্পনার অভিযোগ!সৎ বাবা-সহ পুলিশের জালে দুই 

বসিরহাটে ৪-৫ বছরের শিশুকে অপহরণের পরিকল্পনার অভিযোগে সৎ বাবা শুভঙ্কর মণ্ডল ও সহযোগী রাকেশ মণ্ডল গ্রেফতার। পুলিশের অভিযানে উদ্ধার শিশু।

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:পারিবারিক বিবাদ ও টাকা আদায়ের উদ্দেশ্যে অপহরণের পরিকল্পনা! গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪-৫ বছরের শিশুকে উদ্ধার করল পুলিশ।বসিরহাট: বড়সড় অপরাধের আগেই শিশু অপহরণের ছক বানচাল করল বসিরহাট পুলিশ জেলা। এই ঘটনায় শিশুটির সৎ বাবা শুভঙ্কর মণ্ডল ওরফে তারক এবং তার সহযোগী রাকেশ মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৯ অক্টোবর গভীর রাতে বসিরহাটের শিববাটি এলাকায় শিশু অপহরণের পরিকল্পনার খবর পায় পুলিশ। এরপর স্পেশাল অপারেশন গ্রুপ (SOG), বসিরহাট, বাদুড়িয়া ও মাটিয়া থানার পুলিশ যৌথ অভিযান চালায়।

তদন্তে পুলিশের দাবি, পারিবারিক বিবাদ এবং টাকা আদায়ের উদ্দেশ্যে নিজের বন্ধুকে সঙ্গে নিয়ে শিশুটিকে অপহরণের পরিকল্পনা করেছিলেন সৎ বাবা। অভিযানে দু’জনকেই গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া ৪-৫ বছরের শিশুটি বর্তমানে মায়ের কাছে নিরাপদে রয়েছে। ৩০ অক্টোবর মামলা রুজু করে ধৃতদের আদালতে পেশের প্রস্তুতি শুরু করেছে পুলিশ।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন