শনিবার, অক্টোবর 31, 2026
15:37:06 | কলকাতা
সর্বশেষ সংবাদ

মাটিতে দুর্যোগ,আকাশে উদ্ধার অভিযান! গঞ্জামের মানুষের পাশে ভারতীয় কোস্ট গার্ড!

ঘূর্ণিঝড়ের পর ওড়িশার গঞ্জাম জেলায় ত্রাণ অভিযান ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর। দুটি ALH হেলিকপ্টারে দুর্গত এলাকায় পৌঁছে দেওয়া হল খাবার ও পানীয় জল।

প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:ঘূর্ণিঝড় ‘আর্নব’-র দাপটে বিপর্যস্ত ওড়িশার গঞ্জাম জেলার মানুষের পাশে দাঁড়াল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। দুর্গত মানুষের কাছে জরুরি খাদ্যসামগ্রী ও পানীয় জল পৌঁছে দিতে বিশেষ ত্রাণ অভিযান শুরু করেছে তারা।

উপকূলরক্ষী বাহিনীর ভুবনেশ্বর এয়ার এনক্লেভ থেকে দুটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (ALH) একাধিকবার আকাশপথে উড়ে যায়। দুর্গত এলাকায় হেলিকপ্টার থেকে ফেলা হয় খাবার ও পানীয় জলের প্যাকেট। ঘূর্ণিঝড়ের কারণে যেসব এলাকায় যোগাযোগ ব্যবস্থা ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছনো কঠিন হয়ে পড়েছে, সেখানে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

রাজ্য প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখেই চলছে এই ত্রাণ অভিযান। দ্রুত উদ্ধার ও ত্রাণ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে উপকূলরক্ষী বাহিনীর এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে।প্রাকৃতিক বিপর্যয়ে মানুষের জীবন রক্ষা এবং দুর্গতদের পাশে দাঁড়ানোই তাদের প্রধান লক্ষ্য বলে জানিয়েছে বাহিনী। তাদের মূলমন্ত্র—‘বয়ম রক্ষামহ’, অর্থাৎ ‘আমরা রক্ষা করি’।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন