শীতের আগে কলকাতায় বায়ুদূষণ নিয়ে উদ্বেগ বাড়ছে।যানবাহনের ধোঁয়া,রাস্তার ধুলো ও আবর্জনা পোড়ানো নিয়ন্ত্রণে নজরদারি এবং পরিবেশবান্ধব পদক্ষেপ জরুরি।
দেবাশীষ দাশগুপ্ত, মানুষের মতামত: উৎসবের মরসুম শেষ হতেই কলকাতার বায়ুদূষণ নিয়ে বাড়ছে উদ্বেগ। শীতের মরসুমে বাতাসে দূষিত কণার ঘনত্ব বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। যানবাহনের ধোঁয়া, রাস্তার ধুলো, নির্মাণকাজ এবং আবর্জনা পোড়ানোর ফলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। এই দূষণের প্রভাব পড়ে সাধারণ মানুষের স্বাস্থ্যে। বিশেষ করে শিশু, প্রবীণ এবং শ্বাসকষ্টে ভোগা ব্যক্তিদের ঝুঁকি বেশি।
বায়ুদূষণ কমাতে ব্যস্ত রাস্তায় নিয়মিত জল ছিটানো, রাস্তার ধুলো পরিষ্কার করা এবং নির্মাণস্থলে পরিবেশবিধি মেনে চলা জরুরি। পাশাপাশি প্রকাশ্যে আবর্জনা পোড়ানো বন্ধ করতে হবে। যানবাহনের ধোঁয়া নিয়ন্ত্রণেও প্রয়োজন কার্যকর পদক্ষেপ।
কলকাতার বায়ুর মান উন্নত করতে নিয়মিত দূষণের মাত্রা পরীক্ষা এবং বিধিভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।পরিবেশ দফতর ও কলকাতা পুরসভার সমন্বয়ের পাশাপাশি নাগরিকদের সচেতনতাও গুরুত্বপূর্ণ। শুধু শীতের মরসুমে নয়, সারা বছর দূষণ নিয়ন্ত্রণে ধারাবাহিক নজরদারি চালানোই এখন বড় চ্যালেঞ্জ।
