সোমবার, অক্টোবর 26, 2026
21:54:44 | কলকাতা
সর্বশেষ সংবাদ

তৃণমূলের নাম ও জোড়াফুল প্রতীক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত? ৩০ অক্টোবর মুখোমুখি মমতা-ঋতব্রত গোষ্ঠী

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নাম ও জোড়াফুল প্রতীকের অধিকার নিয়ে বিবাদ মেটাতে ৩০ অক্টোবর দুই গোষ্ঠীকে তলব করেছে নির্বাচন কমিশন।২৬ অক্টোবরের মধ্যে নথি জমার নির্দেশ।

সার্থক দাশগুপ্ত,মানুষের মতামত:সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নাম ও জোড়াফুল প্রতীকের অধিকার কার, তা নিয়ে বিবাদ মেটাতে এবার সক্রিয় নির্বাচন কমিশন। আগামী ৩০ অক্টোবর মমতা বন্দ্যোপাধ্যায় ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দুই গোষ্ঠীকে একসঙ্গে দিল্লির নির্বাচন সদনে তলব করা হয়েছে। ওই দিন বেলা সাড়ে ৩টেয় দু’পক্ষকে হাজির থাকতে বলা হয়েছে।

কমিশনের নির্দেশ অনুযায়ী, সোমবার, ২৬ অক্টোবরের মধ্যে উভয় পক্ষকে নিজেদের দাবি সমর্থনে প্রয়োজনীয় নথি, তথ্য ও দলিল জমা দিতে হবে।গত জুন মাস থেকেই তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে দুই শিবিরের মধ্যে টানাপড়েন চলছে। এর আগে একাধিকবার দু’পক্ষের বক্তব্য শুনলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে দুই গোষ্ঠীকে আলাদা নাম ও প্রতীক বরাদ্দ করেছিল কমিশন। তবে সেই ব্যবস্থা ছিল অন্তর্বর্তীকালীন।

এবার স্থায়ী সিদ্ধান্তের পথে এগোতে চাইছে কমিশন। আসন্ন পুরভোটের আগে এই বিতর্কের নিষ্পত্তি হয় কি না, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন