রবিবার, অক্টোবর 25, 2026
18:09:37 | কলকাতা
সর্বশেষ সংবাদ

১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ!২০২৭ থেকে কঠোর আইন গ্রিসে

শিশু-কিশোরদের অনলাইন সুরক্ষায় বড় পদক্ষেপ গ্রিসের। ১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করে আইন পাস। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে নতুন নিয়ম।

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি নিয়ে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে। অনলাইনে তাদের সুরক্ষা নিশ্চিত করতে একের পর এক দেশে কঠোর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।এবার ১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে আইন পাস করেছে গ্রিসের পার্লামেন্ট।২৩ অক্টোবর প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোটাকিসের দল নিউ ডেমোক্রেসির সংখ্যাগরিষ্ঠতার জোরে বিলটি পাস হয়।তবে, গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া উত্তপ্ত বিতর্কে অন্য কোনো রাজনৈতিক দল বিলটির পক্ষে সমর্থন দেয়নি।গ্রিসে নতুন আইনটি কার্যকর হবে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে। এ আইনের আওতায় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে ব্যবহারকারীদের বয়স যাচাই করতে হবে। আইন না মানলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কঠোর শাস্তির মুখেও পড়তে হবে।

এর আগে, গত এপ্রিলে নিষেধাজ্ঞা জারির পরিকল্পনার কথা জানিয়েছিলেন মিটসোটাকিস। তরুণদের মধ্যে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ পদক্ষেপকে ‘কঠিন, কিন্তু প্রয়োজনীয়’ বলে ব্যাখ্যা করেন।বিরোধী সমাজতান্ত্রিক দল পাসক বিলটিতে ভোটদানে বিরত ছিল। দলটি বিকল্প একটি বিলের প্রস্তাব দিয়েছিল।ওই প্রস্তাবে ১৩ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা এবং ১৩ ও ১৪ বছর বয়সীদের জন্য অভিভাবকদের নিয়ন্ত্রণব্যবস্থা চালুর কথা বলা হয়েছিল।নতুন এ নিষেধাজ্ঞার ফলে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে তরুণদের ওপর বিধিনিষেধ আরোপ করা প্রায় ২০টি দেশের সঙ্গে যুক্ত হলো গ্রিস।অস্ট্রেলিয়া, ফ্রান্স, ব্রাজিল,ইন্দোনেশিয়া, অস্ট্রিয়া,ডেনমার্ক ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ এরই মধ্যে একই ধরনের বিধিনিষেধ চালু করেছে অথবা তা চালুর পরিকল্পনা করছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তি তৈরি করা অ্যালগরিদম শিশু-কিশোরদের দীর্ঘ সময় পর্দায় আটকে রাখছে বলে আশঙ্কা সমালোচকদের। অতিরিক্ত সময় ধরে এসব প্ল্যাটফর্ম ব্যবহার তাদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করতে পারে বলে মনে করেন তারা।তবে,এ ধরনের নিষেধাজ্ঞা নিয়েও বিতর্ক রয়েছে। আইন কার্যকর করা কতটা সম্ভব এবং এসব পদক্ষেপ বাস্তবে কতটা সুফল বয়ে আনবে,তা নিয়েও প্রশ্ন!

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন