রাজ্যে তোলাবাজি ও সিন্ডিকেটরাজ বন্ধে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ভয় দেখিয়ে টাকা চাইলে থানায় অভিযোগ জানানোর পরামর্শ ব্যবসায়ীদের।
নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: রাজ্যে তোলাবাজি ও সিন্ডিকেটরাজ বন্ধে ফের কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার তারাতলা রোডের বেসব্রিজ সংলগ্ন হেমন্ত বসু বাজার কল্যাণ সমিতির লক্ষ্মীপুজোর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন,কেউ ভয় দেখিয়ে টাকা চাইলে বা চোখ রাঙালে সরাসরি থানায় অভিযোগ জানাতে হবে। দাদাগিরি করলে শাহজাহান ও জাহাঙ্গিরের মতো জেলে যেতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তাঁর বক্তব্য,ব্যবসায়ীদের স্বাধীনভাবে ব্যবসা করার পরিবেশ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
পাশাপাশি, আগের সরকারকে নিশানা করে রাজ্যে তোলাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের বার্তা দেন শুভেন্দু। তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।
