বাজকুলে খেলার মাঠে ফুটবলার রণজয় সামন্ত আক্রান্ত হওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে সাঁতরাগাছিতে তাঁর বাড়িতে যান ক্রীড়ামন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ।
স্নেহাশীষ মুখার্জি, মানুষের মতামত:বাজকুলে খেলার মাঠে নাইজেরিয়ান খেলোয়াড় ডোসও আবু বাকর সিন্ডওর হাতে আক্রান্ত হন পশ্চিমবঙ্গের কৃতী ফুটবলার রণজয় সামন্ত। এই ঘটনার পর তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে ক্রীড়ামহলে।
আহত ফুটবলারের শারীরিক অবস্থার খোঁজ নিতে সাঁতরাগাছিতে তাঁর বাড়িতে পৌঁছলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ। সেখানে রণজয় সামন্তর পরিবারের সঙ্গে কথা বলে তাঁর বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন মন্ত্রী।
একজন কৃতী ফুটবলারের উপর মাঠে এমন হামলার অভিযোগ ঘিরে ক্রীড়ামহলে প্রশ্ন উঠেছে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে। খেলার মাঠে শৃঙ্খলা বজায় রাখা এবং খেলোয়াড়দের সুরক্ষা নিশ্চিত করা কতটা জরুরি, এই ঘটনা ফের সেই বিষয়টিকে সামনে নিয়ে এসেছে। এখন রণজয় সামন্তর দ্রুত সুস্থ হয়ে ওঠার দিকেই তাকিয়ে তাঁর পরিবার ও ক্রীড়াপ্রেমীরা।
