মণীশ শুক্লা হত্যা মামলা ঘিরে উত্তম দাস ও প্রশান্ত চৌধুরীকে বিজেপিতে নেওয়ার সম্ভাবনার বিরোধিতা করলেন কৌস্তভ বাগচী। অর্জুন সিংকে নিশানা করে দলের ভাবমূর্তি ও রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন তিনি।
দেবাশীষ দাশগুপ্ত, মানুষের মতামত: পশ্চিমবঙ্গের রাজনীতিতে দলবদলকে কেন্দ্র করে ফের অস্বস্তিতে বিজেপি। তৃণমূলের প্রাক্তন দুই পুরপ্রধান উত্তম দাস ও প্রশান্ত চৌধুরীকে বিজেপিতে নেওয়ার সম্ভাবনা ঘিরে প্রকাশ্যেই আপত্তি জানিয়েছেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী। তাঁর বক্তব্য,বিতর্কিত নেতাদের দলে নেওয়া হলে বিজেপির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে।এই ঘটনাকে ঘিরে দলের অন্দরে নতুন করে শুদ্ধিকরণ ও রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার প্রশ্ন সামনে এসেছে।
কৌস্তভের অভিযোগ, যাঁদের বিরুদ্ধে অতীতে গুরুতর রাজনৈতিক বিতর্ক রয়েছে,তাঁদের দলে নেওয়ার উদ্যোগ কর্মী-সমর্থকদের মধ্যে ভুল বার্তা দিতে পারে। তাঁর দাবি,এই ধরনের যোগদানের ফলে ব্যারাকপুরে বিজেপির রাজনৈতিক অবস্থানও প্রশ্নের মুখে পড়তে পারে।
