মঙ্গলবার, অক্টোবর 27, 2026
10:03:58 | কলকাতা
সর্বশেষ সংবাদ

“যা সত্যি,তাই বলেছি!” কলকাতা মেডিকেলের দুর্দশা নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যে তোলপাড়

কলকাতা মেডিকেল কলেজের চিকিৎসা পরিষেবা নিয়ে মন্তব্য করে বিতর্কে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি হাসপাতালের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে পরিবর্তনের আশ্বাস দিলেন তিনি।

দিলীপ চট্টোপাধ্যায়, মানুষের মতামত:কলকাতা মেডিকেল কলেজের চিকিৎসা পরিষেবা নিয়ে প্রশ্ন তুলে নতুন বিতর্কের জন্ম দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার মিলনমেলা প্রাঙ্গণে বিজয়ার সম্মেলন থেকে চোরবাগানের ঘটনায় আহতদের সরকারি হাসপাতাল থেকে বেসরকারি হাসপাতালে পাঠানোর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, সরকারি হাসপাতালের তুলনায় বেসরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা অনেক ভালো। আহতদের দ্রুত ও সঠিক চিকিৎসা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

মুখ্যমন্ত্রীর কথায়,“এর মধ্যে কোনও ইগোর ব্যাপার নেই।হাম কিসিসে কম নেহি,এটা বোঝানোরও প্রয়োজন নেই।মানুষগুলোকে সঠিক চিকিৎসা দিয়ে দ্রুত সুস্থ করে তোলাই আসল লক্ষ্য।”তাঁর এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক ও চিকিৎসা মহলে বিতর্ক। যে কলকাতা মেডিকেল কলেজ দেশের অন্যতম পরিচিত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান,সেই হাসপাতালের পরিষেবা নিয়ে মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যে প্রশ্ন উঠেছে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো ও পরিষেবার মান নিয়ে। জুনিয়র চিকিৎসকদের একাংশের মধ্যেও সমালোচনা দেখা দিয়েছে।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, “যা সত্যি,তাই বলেছি।” তাঁর অভিযোগ, বিগত ১৫ বছরে মেডিকেল কলেজের পরিকাঠামো ও স্বাস্থ্যশিক্ষার উন্নয়নে যথাযথ পদক্ষেপ করা হয়নি।তাঁর সরকার মাত্র কয়েক মাস ক্ষমতায় এসেছে,তাই অল্প সময়ে সব বদলে ফেলা সম্ভব নয় বলেও জানান তিনি। তবে আগামী দিনে পরিবর্তনের আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এতদিন যা হয়নি,এবার তা হবে। দেখতে থাকুন।”

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন