শনিবার, অক্টোবর 3, 2026
20:28:35 | কলকাতা
সর্বশেষ সংবাদ

পশ্চিমবঙ্গে নতুন বিমানবন্দর তৈরির উদ্যোগ,৫ অক্টোবর নবান্নে রাজ্য-কেন্দ্রের চুক্তি

স্নেহাশীষ চক্রবর্তী, মানুষের মতামত:পশ্চিমবঙ্গে নতুন বিমানবন্দর তৈরির জন্য বড় উদ্যোগ নিল রাজ্য সরকার।আগামী ৫ অক্টোবর দুপুর ১টায় নবান্ন সভাঘরে পশ্চিমবঙ্গ সরকার ও কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের মধ্যে একটি সমঝোতাপত্র স্বাক্ষর হবে।

নতুন বিমানবন্দর তৈরির পথেই এই চুক্তি করা হচ্ছে বলে সরকারি নথিতে জানানো হয়েছে। অনুষ্ঠানে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নাইডু, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পরিবহণ দফতরের মন্ত্রী অর্জুন সিং এবং পরিবহণ দফতরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন উপস্থিত থাকবেন বলে নবান্ন সূত্রে জানা গেছে।

রাজ্যে বিমান পরিষেবা আরও বাড়ানো এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত করার ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ হতে পারে। নতুন বিমানবন্দর কোথায় তৈরি হবে এবং প্রকল্পের বিস্তারিত পরিকল্পনা কী,তা নিয়ে ৫ অক্টোবরের অনুষ্ঠানের পর আরও তথ্য সামনে আসতে পারে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন