শনিবার, অক্টোবর 3, 2026
18:59:11 | কলকাতা
সর্বশেষ সংবাদ

বাংলাদেশ থেকে কীভাবে ফিরলেন ভারতীয় নাগরিক? তারালি সীমান্তে আটক,গ্রেফতার দালাল

উত্তর ২৪ পরগনার তারালি সীমান্তে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে এক ভারতীয় নাগরিক আটক।তাঁর তথ্যের ভিত্তিতে দালাল সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

হাসানুজ্জামান,মানুষের মতামত:উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার তারালি সীমান্তে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিএসএফ। অভিযোগ, দালালের মাধ্যমে সীমান্ত পেরিয়ে ভারতে ফেরার সময় গতকাল বিকেলে তাঁকে আটক করা হয়।

বিএসএফের জওয়ানরা আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেন। পুলিশ তাঁকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালালে দালালের বিষয়ে তথ্য মেলে বলে সূত্রের দাবি। এরপর আজ সকালে তারালি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অসীম ভট্টাচার্য নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে সাদা পোশাকের পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ভারতীয় নাগরিকের নাম শুভ্র সেন, বাড়ি ভ্যাবলা এলাকায়। তদন্তে শামীম মণ্ডল নামে আরও একজনের নাম উঠে এসেছে। তাঁর ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ যাতায়াতের সঙ্গে আর কারা যুক্ত, তা তদন্ত করে দেখছে পুলিশ।

 

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন