বৃহস্পতিবার, অক্টোবর 1, 2026
23:30:47 | কলকাতা
সর্বশেষ সংবাদ

‘দৃশ্যম ৩’-এর আগেই বক্স অফিসে ঝড়! ১১ লক্ষের বেশি টিকিট বিক্রি,৫০ কোটির ওপেনিংয়ের জল্পনা

অজয় দেবগন ও তব্বু অভিনীত ‘দৃশ্যম ৩’ ঘিরে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। অ্যাডভান্স বুকিংয়ে ১১ লক্ষের বেশি টিকিট বিক্রির দাবি। প্রথম দিনে ৫০ কোটি টাকার ব্যবসার জল্পনা।

স্নেহাশিস মুখার্জি, মানুষের মতামত:অজয় দেবগন ও তব্বু অভিনীত ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ তুঙ্গে। ছবির মুক্তির আগেই অ্যাডভান্স বুকিংয়ে ১১ লক্ষের বেশি টিকিট বিক্রি হয়েছে বলে ট্রেড মহলের দাবি। এই আগাম সাড়া দেখে ছবির প্রথম দিনের ব্যবসা নিয়ে তৈরি হয়েছে বড় প্রত্যাশা।

ট্রেড বিশেষজ্ঞদের একাংশের অনুমান, ছবিটি মুক্তির প্রথম দিনেই প্রায় ৫০ কোটি টাকা ব্যবসা করতে পারে। ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির আগের দুই ছবির সাফল্যের পর তৃতীয় কিস্তি ঘিরে স্বাভাবিকভাবেই দর্শকদের কৌতূহল রয়েছে। বিশেষ করে অজয় দেবগনের চরিত্রকে ঘিরে গল্প কোন দিকে এগোবে, তা জানতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।

তবে শেষ পর্যন্ত ছবির বক্স অফিস ফলাফল নির্ভর করবে দর্শকদের প্রতিক্রিয়া, শো সংখ্যা এবং মুক্তির পরের বুকিংয়ের উপর। এখন নজর প্রথম দিনের বক্স অফিসে।

Share with

আরো পড়ুন -