বৃহস্পতিবার, অক্টোবর 1, 2026
20:37:45 | কলকাতা
সর্বশেষ সংবাদ

বোমাবাজির পর তালবেড়িয়ায় এত তাজা বোমা এল কোথা থেকে? গ্রেফতার ৩,নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড

হাড়োয়ার তালবেড়িয়ায় বোমাবাজির ঘটনার পর বিপুল সংখ্যক তাজা বোমা উদ্ধার। সিআইডি বম্ব স্কোয়াড সেগুলি নিষ্ক্রিয় করেছে। ঘটনায় এখনও পর্যন্ত ৩ জন গ্রেফতার।

হাসানুজ্জামান,মানুষের মতামত:বসিরহাটের হাড়োয়া থানার শালিপুর গ্রাম পঞ্চায়েতের তালবেড়িয়া গ্রামে বোমাবাজির ঘটনার পর ফের চাঞ্চল্য ছড়াল। ঘটনাস্থলের কাছ থেকে বিপুল সংখ্যক তাজা বোমা উদ্ধার করে সিআইডির বম্ব স্কোয়াডের মাধ্যমে সেগুলি নিষ্ক্রিয় করা হয়েছে। একই সঙ্গে তদন্তে নেমে আরও দু’জনকে গ্রেফতার করেছে হাড়োয়া থানার পুলিশ। সব মিলিয়ে এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজন গ্রেফতার হয়েছে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে তালবেড়িয়া গ্রামের রাস্তায় আচমকাই পরপর বোমাবাজির অভিযোগ ওঠে। বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনায় পাঁচ জন গ্রামবাসী আহত হন বলে জানা যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে পুলিশ। সেখান থেকেই বিপুল সংখ্যক তাজা বোমা উদ্ধার হয়। পরে খবর দেওয়া হয় সিআইডি বম্ব স্কোয়াডকে। বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে নিরাপদে বোমাগুলি নিষ্ক্রিয় করে।এর আগে আমিরুল মোল্লা ওরফে রাজু নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছিল। ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Share with

আরো পড়ুন -