বৃহস্পতিবার, অক্টোবর 1, 2026
18:48:11 | কলকাতা
সর্বশেষ সংবাদ

নাবালিকার বিয়ে দেওয়ার অভিযোগ, পলাতক স্বামী—জেলে বাবা ও শ্বশুর

মন্তেশ্বরে ১৫ বছর বয়সি নাবালিকার বিয়ে দেওয়ার অভিযোগে বাবা আকবর আলি মণ্ডল ও শ্বশুর নানসুর আলি শেখকে গ্রেফতার করেছে পুলিশ। কালনা আদালত তাঁদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। নাবালিকার স্বামী এখনও পলাতক।

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:বাল্যবিবাহ রুখতে প্রশাসনের কড়া পদক্ষেপের মধ্যেই মন্তেশ্বরে নাবালিকার বিয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন বাবা ও শ্বশুর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় দু’বছর আগে মাত্র ১৫ বছর বয়সি মেয়ের বিয়ের আয়োজন করা হয়েছিল। অভিযোগের ভিত্তিতে মন্তেশ্বর থানার পুলিশ নাবালিকার বাবা আকবর আলি মণ্ডল এবং শ্বশুর নানসুর আলি শেখকে গ্রেফতার করে। বুধবার তাঁদের কালনা আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন।

জানা গিয়েছে, চাইল্ড ওয়েলফেয়ার কমিটির অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ করে পুলিশ। ঘটনায় অভিযুক্ত নাবালিকার স্বামী এখনও পলাতক। তাঁর সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। প্রশাসনের দাবি, বাল্যবিবাহ বন্ধ করতে অভিযোগ পেলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। উল্লেখ্য, কয়েকদিন আগেও একই এলাকায় নাবালিকাকে লুকিয়ে বিয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছিল। পরপর এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Share with

আরো পড়ুন -