বৃহস্পতিবার, অক্টোবর 1, 2026
16:21:47 | কলকাতা
সর্বশেষ সংবাদ

অনুব্রত-কাণ্ড থেকে ইন্দ্রনীল সেন,মিলন প্রধান—একাধিক ইস্যুতে মুখ খুললেন দিলীপ ঘোষ

বীরভূমে অনুব্রত মণ্ডলকে ঘিরে বিক্ষোভ ও দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনা নিয়ে মন্তব্য করলেন দিলীপ ঘোষ। ‘বাঘ থেকে বিড়াল কেষ্ট’ মন্তব্যের পাশাপাশি জয় শ্রী রাম স্লোগান, উপনির্বাচন,ইন্দ্রনীল সেন,এলপিজির দাম এবং মিলন প্রধানের নিরাপত্তা নিয়েও প্রতিক্রিয়া দেন তিনি।

সার্থক দাশগুপ্ত,মানুষের মতামত:বীরভূমে অনুব্রত মণ্ডলকে ঘিরে বিক্ষোভ থেকে শুরু করে উপনির্বাচনের প্রচার, এলপিজির দাম এবং মিলন প্রধানের নিরাপত্তা—একাধিক ইস্যুতে মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। অনুব্রতকে ঘিরে বিক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, রাজনীতিতে কখনও কেউ ওপরে, আবার কখনও নিচে থাকেন। তাঁর দাবি, তৃণমূলের আমলে ক্ষমতার অপব্যবহার করে মানুষকে কষ্ট দেওয়া হয়েছে। তবে সভ্য সমাজে মারপিট করে প্রতিশোধ নেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

‘জয় শ্রী রাম’ স্লোগান প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, এটি কোনও রাজনৈতিক দলের একচেটিয়া স্লোগান নয়। অনুব্রতর উপর হামলার ঘটনায় কারা জড়িত, তা প্রশাসনই বলতে পারবে বলে জানান তিনি।বীরভূমে বিজেপির রাজনৈতিক কর্মসূচি নিয়েও অতীতের অভিজ্ঞতার কথা তুলে ধরেন দিলীপ। তাঁর দাবি, আগে পুলিশি অনুমতি না পাওয়ায় সেখানে সভা করা সম্ভব হয়নি। বর্তমানে মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।উপনির্বাচনে মুখ্যমন্ত্রীর প্রচার প্রসঙ্গে তাঁর বক্তব্য, বিজেপিও পঞ্চায়েত থেকে লোকসভা—সব নির্বাচনেই সমান গুরুত্ব দিয়ে লড়াই করে।

প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে ঘিরে অভিযোগ প্রসঙ্গে দিলীপ বলেন, তদন্ত চলছে এবং দুর্নীতির অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বাণিজ্যিক এলপিজির দাম বৃদ্ধি নিয়েও তিনি মত প্রকাশ করেন।অন্যদিকে, ইন্ডি জোটের সভা এবং মিলন প্রধানের নিরাপত্তা-সংক্রান্ত দাবিতেও মন্তব্য করেন দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন চর্চা।

 

Share with

আরো পড়ুন -