বৃহস্পতিবার, অক্টোবর 1, 2026
15:40:04 | কলকাতা
সর্বশেষ সংবাদ

শিলিগুড়িতে ইডির হানা, ৬ জায়গায় একযোগে তল্লাশি—কী খুঁজছেন আধিকারিকরা?

শিলিগুড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বড়সড় অভিযান। একসঙ্গে ছয়টি জায়গায় তল্লাশি চালানোর খবর। বর্ধমান রোডে সন্দীপ বৈদের বাড়ি এবং এক ব্যবসায়ীর বাড়িতেও অভিযান বলে সূত্রের দাবি।

তপন রায়,মানুষের মতামত:শিলিগুড়ি শহরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ED-এর একযোগে অভিযানে চাঞ্চল্য ছড়িয়েছে। গতকাল শহরের মোট ছয়টি জায়গায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তল্লাশি চালান বলে জানা গিয়েছে। সকাল থেকেই বিভিন্ন এলাকায় ED আধিকারিকদের উপস্থিতি ঘিরে শুরু হয় জল্পনা।অভিযানের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান ছিল শিলিগুড়ির বর্ধমান রোড। সেখানে সন্দীপ বৈদ নামে এক ব্যক্তির বাড়িতে ED-এর আধিকারিকরা পৌঁছে দীর্ঘ সময় ধরে তল্লাশি চালান বলে সূত্রের দাবি। বিভিন্ন নথি ও আর্থিক লেনদেন সংক্রান্ত কাগজপত্র খতিয়ে দেখা হয় বলে জানা গিয়েছে।

অন্যদিকে, শিলিগুড়ির পরিচিত সুপারি ব্যবসায়ী ঘোষের বাড়িতেও ED-এর তল্লাশি চলে বলে খবর। শহরের আরও কয়েকটি জায়গাতেও একই সময়ে অভিযান চালানো হয়। ফলে গোটা শিলিগুড়িতে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য।তবে কোন মামলার তদন্তের সূত্র ধরে এই অভিযান, অভিযানের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে এবং তল্লাশিতে কী উদ্ধার বা জব্দ হয়েছে—এ বিষয়ে এখনও ED-এর তরফে বিস্তারিত সরকারি বিবৃতি সামনে আসেনি।

তদন্তকারী সংস্থার আনুষ্ঠানিক বক্তব্য না আসা পর্যন্ত অভিযানের উদ্দেশ্য বা সম্ভাব্য ফলাফল নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

Share with

আরো পড়ুন -