সোমবার, সেপ্টেম্বর 28, 2026
04:31:25 | কলকাতা
সর্বশেষ সংবাদ

পাসপোর্ট ভেরিফিকেশন নিয়ে বড় পরিবর্তন, জানুন ১ অক্টোবর থেকে কী বদলাচ্ছে

কলকাতায় পাসপোর্ট ভেরিফিকেশন ব্যবস্থায় বড় পরিবর্তন। ১ অক্টোবর থেকে নতুন পাসপোর্ট ও নবীকরণের পুলিশ ভেরিফিকেশনের দায়িত্ব নেবে কলকাতা পুলিশের এসসিও। প্রায় ৪২ হাজার বকেয়া আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ।

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:কলকাতায় পাসপোর্টের আবেদন ও নবীকরণের পুলিশ ভেরিফিকেশন ব্যবস্থায় বড় পরিবর্তন আনল লালবাজার। আগামী ১ অক্টোবর থেকে নতুন পাসপোর্ট ভেরিফিকেশনের দায়িত্ব আর স্থানীয় থানার হাতে থাকবে না। নথি যাচাইয়ের মূল দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন বা এসসিও-কে।

কলকাতা পুলিশের নগরপাল অজয় নন্দের নির্দেশ অনুযায়ী, বর্তমানে থানায় যে পাসপোর্ট ভেরিফিকেশনের আবেদনগুলি বকেয়া রয়েছে,সেগুলি নভেম্বরের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে। কলকাতা পুলিশ এলাকায় বর্তমানে প্রায় ৪২ হাজার আবেদন বকেয়া রয়েছে বলে জানা গিয়েছে।

লালবাজারের বক্তব্য, থানার আধিকারিকরা আইনশৃঙ্খলা ও তদন্তের কাজে ব্যস্ত থাকায় পাসপোর্ট যাচাইয়ে সময় দিতে সমস্যা হচ্ছে। নতুন ব্যবস্থায় এসসিও-র আধিকারিকরা এই কাজে আরও বেশি মনোনিবেশ করতে পারবেন বলে আশা পুলিশের।

Share with

আরো পড়ুন -