বসিরহাটে সাইবার অপরাধের সম্ভাব্য হটস্পটে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। উদ্ধার হয়েছে ৭টি পাসবুক, ১৪টি ATM কার্ড, ২টি সিম ও ১০টি চেকবুক।
প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:সাইবার অপরাধের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে সাফল্য পেল বসিরহাট জেলা পুলিশ। সাইবার অপরাধের সম্ভাব্য হটস্পট সম্পর্কে পাওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। সেই অভিযানে এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে ৭টি ব্যাংক পাসবুক, ১৪টি ATM কার্ড, ২টি সিম কার্ড এবং ১০টি চেকবুক উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া এই সমস্ত নথি ও সামগ্রী সাইবার অপরাধের কাজে ব্যবহার করা হত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।পুলিশের প্রাথমিক তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে বলে জানা গিয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত, তা জানার চেষ্টা চলছে।
পাশাপাশি, অন্যান্য সন্দেহভাজনদের চিহ্নিত করতে অভিযান চালাচ্ছে পুলিশ। সাইবার প্রতারণা রুখতে বসিরহাট জেলা পুলিশের নজরদারি আরও বাড়ানো হয়েছে। সাধারণ মানুষকেও অচেনা ব্যক্তি বা সন্দেহজনক ফোন, লিঙ্ক ও ব্যাংক সংক্রান্ত তথ্যের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
