রবিবার, সেপ্টেম্বর 27, 2026
00:48:24 | কলকাতা
সর্বশেষ সংবাদ

SIR-র নোটিস হাতে? এবার আর নির্বাচন দফতরে ছুটতে হবে না!বাড়িতেই আসবেন ভোটকর্মী—বড় সিদ্ধান্ত কমিশনের

এসআইআর প্রক্রিয়ায় আনম্যাপড ও তথ্যের অসঙ্গতির কারণে নোটিসপ্রাপ্তদের বাড়িতে গিয়ে নথি সংগ্রহ করবেন ভোটকর্মীরা। সাধারণভাবে শুনানির জন্য তাঁদের নির্বাচন দফতরে যেতে হবে না। বিশেষ পরিস্থিতিতে অনলাইন শুনানির ব্যবস্থাও করা হবে।

প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:নথি সংগ্রহ ও শুনানি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। ২৬ সেপ্টেম্বর কমিশনের বৈঠকে ঠিক হয়েছে, নকশার সঙ্গে তথ্য না মেলা বা তথ্যের অসঙ্গতির কারণে যাঁদের নোটিস দেওয়া হয়েছে, তাঁদের বাড়িতে গিয়ে ভোটকর্মীরা প্রয়োজনীয় নথি সংগ্রহ করবেন। এরপর সেই নথি নির্বাচন কমিশনের নির্ধারিত ব্যবস্থায় আপলোড করা হবে। সাধারণভাবে তাঁদের নির্বাচন আধিকারিকের দফতরে শুনানির জন্য ডাকা হবে না। বিশেষ পরিস্থিতিতে নির্বাচন আধিকারিকের সিদ্ধান্ত অনুযায়ী অনলাইনে শুনানি হতে পারে। প্রয়োজনে ভোটারের অনুমতি নিয়ে পরিবারের কোনও প্রাপ্তবয়স্ক সদস্য তাঁর হয়ে শুনানিতে অংশ নিতে পারবেন।

এছাড়া রাতের আশ্রয়কেন্দ্রে থাকা মানুষ, শ্রমিক, দরিদ্র ও গৃহহীনদের জন্য পর্যাপ্ত সহায়তা কেন্দ্র এবং বিশেষ শিবির করার নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লিতে দাবি ও আপত্তি জানানোর সময়সীমা বাড়িয়ে ৩০ অক্টোবর এবং তা নিষ্পত্তির সময়সীমা ৩০ নভেম্বর করা হয়েছে। মহারাষ্ট্রে এই সময়সীমা যথাক্রমে ১২ অক্টোবর ও ১০ নভেম্বর।

কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গ-সহ ২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এই প্রক্রিয়ায় নাম বাদ পড়া ব্যক্তি এবং নতুন ভোটাররা ধারাবাহিক সংশোধন প্রক্রিয়ায় সংশ্লিষ্ট নির্বাচন আধিকারিকের কাছে নাম অন্তর্ভুক্তির আবেদন করতে পারবেন। এজন্য বিশেষ প্রচার চালানোর নির্দেশও দেওয়া হয়েছে।

Share with

আরো পড়ুন -