রবিবার, সেপ্টেম্বর 27, 2026
00:50:51 | কলকাতা
সর্বশেষ সংবাদ

হাড়োয়ায় নাবালিকাকে ধর্ষণের অভিযোগ,সাত মাস পর ওড়িশা থেকে গ্রেফতার সৎ বাবা

হাড়োয়ার খাসবালান্দায় নাবালিকা সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেফতার।সাত মাস পলাতক থাকার পর ওড়িশার ভদ্রক থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

হাসানুজ্জামান,মানুষের মতামত:উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার খাসবালান্দা এলাকায় নাবালিকা সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবাকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সিন্টু পারুই (৩৩)। পুলিশের দাবি, অভিযোগের পর দীর্ঘদিন পালিয়ে থাকার পর ওড়িশার ভদ্রক জেলার বাসুদেবপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্তের কাছ থেকে নাবালিকাকেও উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি এক মহিলাকে বিয়ে করে তাঁর নাবালিকা মেয়েকে নিয়ে সংসার করছিলেন। অভিযোগ, সেই সময় নাবালিকার উপর যৌন নির্যাতন চালানো হয়। বিষয়টি জানতে পেরে নাবালিকার মা হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করেন। এরপর থেকেই অভিযুক্ত গা ঢাকা দিয়েছিল।

পুলিশের আরও দাবি, ২০২৫ সালেও একই নাবালিকাকে ধর্ষণের অভিযোগে সিন্টু পারুই গ্রেফতার হয়েছিল এবং প্রায় পাঁচ মাস জেলে ছিল। জেল থেকে বেরোনোর পর ফের একই ধরনের অভিযোগ ওঠে।গ্রেফতারের পর অভিযুক্তকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে হাড়োয়া থানার পুলিশ।

Share with

আরো পড়ুন -