রবিবার, সেপ্টেম্বর 27, 2026
01:26:18 | কলকাতা
সর্বশেষ সংবাদ

‘থ্রি ইডিয়টস ২’ নিয়ে বড় আপডেট!কবে থেকে শুরু শুটিং? সামনে এল সম্ভাব্য সময়

আমির খানকে ঘিরে বড় আপডেট। বিভিন্ন প্রতিবেদনে দাবি, এপ্রিলে শুরু হতে পারে ‘থ্রি ইডিয়টস ২’-র শুটিং। সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মানও পেতে পারেন অভিনেতা।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:আমির খানকে ঘিরে একসঙ্গে দুই বড় খবর। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, বহু প্রতীক্ষিত ‘থ্রি ইডিয়টস ২’ ছবির শুটিং আগামী এপ্রিল থেকে শুরু হতে পারে। এই খবর সামনে আসতেই ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে। তবে শুটিংয়ের সময়সূচি নিয়ে নির্মাতাদের আনুষ্ঠানিক ঘোষণা এখনও প্রকাশ্যে আসেনি।

অন্যদিকে, আন্তর্জাতিক মঞ্চে বিশেষ সম্মান পেতে চলেছেন আমির খান। বিভিন্ন প্রতিবেদনের দাবি, সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাঁকে ‘চলচ্চিত্রের আইকন’ সম্মান দেওয়া হবে। ভারতীয় সিনেমায় তাঁর দীর্ঘ অভিনয়জীবন ও অবদানের স্বীকৃতি হিসেবেই এই সম্মান দেওয়ার কথা জানা যাচ্ছে।

ফলে একদিকে বহু প্রতীক্ষিত ছবির সম্ভাব্য শুটিং শুরুর খবর, অন্যদিকে আন্তর্জাতিক সম্মান—দুই আপডেট ঘিরেই ফের আলোচনার কেন্দ্রে আমির খান।

Share with

আরো পড়ুন -