রবিবার, সেপ্টেম্বর 27, 2026
02:14:20 | কলকাতা
সর্বশেষ সংবাদ

পরকীয়া সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করে পুরনো বিবাদ,ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম দুই ভাই,আটক অভিযুক্ত যুবক

হাড়োয়ায় পরকীয়া সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করে পুরনো বিবাদে সংঘর্ষ।ধারালো অস্ত্রের হামলায় গুরুতর জখম দুই ভাই।অভিযুক্ত যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

হাসানুজ্জামান,মানুষের মতামত:পরকীয়া সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করে পুরনো বিবাদের জেরে সংঘর্ষ। ধারালো অস্ত্রের হামলায় গুরুতর জখম হলেন দুই ভাই।ঘটনাটি ঘটেছে মিনাখাঁ ব্লকের হাড়োয়া থানার আটপুকুর গ্রাম পঞ্চায়েতের গাজিপাড়ায়।

আক্রান্ত পরিবারের অভিযোগ, সম্পর্ক সংক্রান্ত পুরনো বিবাদকে কেন্দ্র করে সুন্নত গাজীর সঙ্গে তাঁদের পরিবারের অশান্তি চলছিল। ফের ফোনে যোগাযোগকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ,সেই বচসার জেরেই ধারালো অস্ত্র নিয়ে নুরুদ্দিন গাজী (৩৪) এবং তাঁর ভাই কুতুবউদ্দিন গাজী (৩১)-এর উপর হামলা চালানো হয়। এলোপাথাড়ি কোপে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন দু’জন।

স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। পরে আঘাত গুরুতর হওয়ায় দু’জনকেই অন্যত্র স্থানান্তর করা হয়।অন্যদিকে,হামলার অভিযোগ অস্বীকার করেছেন সুন্নত গাজী। তাঁর দাবি, তাঁকেই প্রথমে মারধর করা হয়েছিল। সম্পর্কের বিষয়েও তাঁর পাল্টা দাবি রয়েছে।ঘটনায় হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। সুন্নত গাজীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Share with

আরো পড়ুন -