রবিবার, সেপ্টেম্বর 27, 2026
02:51:42 | কলকাতা
সর্বশেষ সংবাদ

দার্জিলিং থেকে অযোধ্যা পাহাড়—পর্যটনে নতুন ‘রোপওয়ে যুগ’ শুরু করতে বড় পরিকল্পনা

পশ্চিমবঙ্গে পর্যটনে নয়া উদ্যোগ।পাহাড়, পুরুলিয়া,বেলুড় ও দক্ষিণেশ্বরকে ঘিরে ৭টি রোপওয়ে সার্কিট তৈরির পরিকল্পনা করেছে রাজ্য পর্যটন দপ্তর।

সার্থক দাসগুপ্ত,মানুষের মতামত:পাহাড় থেকে পুরুলিয়া, বেলুড় থেকে দক্ষিণেশ্বর—রাজ্যে পর্যটনকে আরও আকর্ষণীয় করে তুলতে নতুন রোপওয়ে সার্কিটের পরিকল্পনা করেছে পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তর। উত্তরে চারটি এবং দক্ষিণে তিনটি মিলিয়ে মোট সাতটি রোপওয়ে প্রকল্পের সম্ভাব্যতা, উন্নয়ন ও রূপায়ণের দায়িত্ব রাইটস-কে দেওয়া হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, কালিম্পঙের ডেলো-রেললি, মিরিকের সুইস কটেজ-মিরিক লেক, রোহিণী-গিদ্দাপাহাড় এবং আপার বাতাসিয়া রক গার্ডেন-গঙ্গামায়া পার্ককে রোপওয়ে নেটওয়ার্কে যুক্ত করা হবে। দক্ষিণবঙ্গে বেলুড়-দক্ষিণেশ্বর, বাঁকুড়ার পরেশনাথ মন্দির-ডিয়ার পার্ক এবং পুরুলিয়ার অযোধ্যা পাহাড়-বামনি জলপ্রপাত প্রকল্প রয়েছে।

পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ জানান, আগামী ২৭ সেপ্টেম্বর কলকাতায় পর্যটনকেন্দ্রিক বিনিয়োগকারী সম্মেলনে রোপওয়ে পর্যটনকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি নদী, হেরিটেজ,ধর্মীয় ও চা পর্যটনের উন্নয়নেও একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে। মিরিক লেকের ইকো ও আধ্যাত্মিক পর্যটনের জন্য স্বদেশ দর্শন প্রকল্পে কেন্দ্র ৫৭ কোটি টাকা অনুমোদন করেছে বলেও জানান মন্ত্রী।

Share with

আরো পড়ুন -